ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাড়ল বিধিনিষেধ, শর্ত মেনে চলবে গণপরিহন

করোনা মহামারির বিষাক্ত ছোবলে টালমাটাল সময়ের মাঝে দেশজুড়ে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি আগামী ৬ মে থেকে মহানগরীতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চললেও দূরপাল্লার বাস চলবে না।


সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিধিনিষেধ বাড়লেও এই সময়ের মাঝে টেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মার্কেট ও শপিংমল খোলা থাকলেও স্বাস্থ্যবিধি কঠোর তদারকি করবে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

ads
ads
ads

Our Facebook Page

↑